স্টাফ রিপোর্টার ॥ মুদ্রা সরবরাহ বৃদ্ধির পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ল্য রেখে ২০১৩-২০১৪ অর্থ বছরের প্রথম মেয়াদের ভারসাম্যপূর্ণ মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কে গভর্নর ড. আতিউর রহমান ২০১৩-১৪ অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছেন। গভর্নর মুদ্রানীতি ঘোষণার সময় পুঁজিবাজার বিষয়ে বলেন, পুঁজিবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে প্রয়েজনীয় সমর্থন অব্যাহত রাখা হবে। জানা গেছে, এবার বেসরকারি খাতে ঋণ যোগানের ঊর্ধ্বসীমা ১৮.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ব্যাপক মুদ্রা যোগানের প্রবৃদ্ধি আগের ১৭.৭ শতাংশের পরিবর্তে ১৭.২ শতাংশ করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী বলেন, পুঁজিবাজার এবং অর্থবাজার একটি আরেকটির পরিপূরক। তিনি বলেন, পুঁজিবাজারের তিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য যে প্রণোদনা ঘোষণা করা হয়েছে তা আমরাই কার্যকর করার জন্য কাজ করেছি। এটি আগামি সপ্তাহেই কার্যকর হবে। তিনি বলেন, মুদ্রনীতিতে ব্যাংকগুলোর বিধিবদ্ধ সঞ্চিতি অনুপাতগুলো (সিআরআর এসএলআর) অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পুরনো ভিত্তিবছরের হিসাবে মূল্যস্ফীতি ৭ শতাংশের মধ্যে রাখা বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
পুঁজিবাজারে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা অব্যাহত
আপডেট :July 26, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
