Skip to content

ভারসাম্যপূর্ণ মুদ্রানীতি ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ আগামী ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে আগামী ডিসেম্বর নাগাদ সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে ৩৩.৭ শতাংশ। আর বেসরকারি খাতে সাড়ে ১৫ শতাংশ ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে। এটাকে ‘ভারসাম্যপূর্ণ’ মুদ্রানীতি হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ড. আতিউর রহমান।

এ মুদ্রানীতিকে ভারসাম্যপূর্ণ মুদ্রানীতি অভিহিত করে তিনি বলেন, “এ নীতিতে একদিকে মুল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়েছে অন্যদিকে এটি কাঙ্তি প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে।”

গভর্নর জানান, নতুন মুদ্রানীতি বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক নমনীয় ভাব বজায়ে রেখে কাজ করবে। এছাড়া বেসিক ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর অভ্যন্তরীণ সুশাসন প্রতিষ্ঠায় কঠোর নজরদারি বাড়ানোর বিষয়ে সুষ্পস্ট নির্দেশনা উল্লেখ করা হয়েছে ঘোষিত মুদ্রানীতিতে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫