Skip to content

চুম্বনের সময় এক পা উঁচু করে কেন?

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: আমাদের দেশে অবশ্য এ রকম দেখা যায় না। ইউরোপ-আমেরিকায় পার্কে বা রাস্তাঘাটে চুম্বনের সময় মেয়েরা সাধারণত এক পায়ের গোড়ালি উঁচু করে, আরেক পা পেছন দিকে ঠেলে দেয়। এর একটা কারণ হতে পারে, যেহেতু মেয়েরা সাধারণত ছেলেদের চেয়ে খাটো, তাই হিল একটু উঁচু করতে হয়, আর তখন ভারসাম্য রক্ষার জন্য আরেক পা পেছনে ঠেলে দেয়। কিন্তু অনেক ছেলেও তো খাটো। ওরা যখন লম্বা মেয়েদের চুমু খায়, তখন কিন্…তু পেছনে পা ঠেলে দেয় না।

একজন প্রেম বিশেষজ্ঞ বলেন, মেয়েরা পেছনে পা ঠেলে দিয়ে ঘোষণা করে, সবাই দেখো, এই যুবক এখন শুধুই আমার! যুক্তিটা ফেলে দেওয়ার মতো না। আমরা দেখি, রাস্তায় হেঁটে যাওয়ার সময় কোনো দম্পতি হাত ধরাধরি করে হাঁটে। মানে, দেখো, আমরা একে অপরের। কিন্তু বাসায় সেটা প্রকাশের দরকার হয় না বলে কেউ ঘরের ভেতর হাত ধরাধরি করে হাঁটে না। প্রকাশ্যে চুম্বনের সময়ও ও রকম ঘোষণার একটা ব্যাপার থাকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫