Skip to content

বিছনায় ঘনিষ্ঠ দৃশ্যে দীপিকা

বিনোদন ডেস্ক ॥ সমপ্রতি একটি বিষয়ের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আর সেটি হলো একটি ছবিতে অর্জুন রামপালের বিপরীতে বিছনার দৃশ্যে ক্যামেরাবন্দি হয়ে।
ছবিতে তাদের দু’জনকে বেশ ঘনিষ্ঠভাবে দর্শকদের সামনে তুলে ধরা হবে। এর আগে প্রথম ছবি ‘ওম শান্তি ওম’ এ অর্জুন রামপালের সঙ্গে কাজ করেছিলেন দীপিকা। তবে সেই ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল অর্জুনকে।
এবার প্রথমবারের মতো প্রিয়দর্শনের এ অ্যাকশন ছবিতে জুটি হিসেবে দেখা যাবে অর্জুন-দীপিকাকে। শুধু তাই নয়, রগরগে দৃশ্যে বাইরেও ইতিমধ্যে একটি চুম্বন দৃশ্যেও ক্যামেরাবন্দি হয়েছেন অর্জুন-দীপিকা। বিষয়টি ছবির চমক হিসেবে গোপন রাখার চেষ্টা করা হলেও তা হয়নি।
এ দৃশ্যটির শুটিংয়ের পরপরই তা মিডিয়াকর্মীদের মাধ্যমে বিভিন্ন বলিউডভিত্তিক ওয়েবসাইটের সংবাদে পরিণত হয়। আর এরপর থেকে তুমুল হই চই শুরু হয়েছে দীপিকাকে নিয়ে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫