Skip to content

প্রথম দেখা…

বিনোদন ডেস্ক ॥ রোজা এসে গেছে, সামনেই ঈদ। আর ঈদের পরপরই আমাদের দেশে বিয়ের ধুম পরে যায়। যারা এই ঈদ সামনে রেখে বিয়ের পরিকল্পনা করছেন, নিশ্চয় পাত্র-পাত্রী দেখা শুরু করে দিয়েছেন। আমাদের সমাজে আগের মতো এখন আর দেড় হাত ঘোমটা টেনে মেয়ে দেখার চল নেই। শিা এবং সময় মানুষকে অনেক আধুনিক করে তুলেছে। তাই বিয়ের পাত্র-পাত্রীর প্রথম দেখায় যে বিষয়গুলো ল রাখা উচিৎ:

হুট করে পাত্র-পাত্রীর মুখোমুখি না হয়ে আগে থেকে একটু কথা বলে নেয়াই বুদ্ধিমানের কাজ। খুব বেশি কিছু না হলেও দেখা হওয়ার আগে দুই-একদিন কথা বলে কোথায়, কখন দেখা করবেন ইত্যাদি ঠিক করে নিন।

পাত্র-পাত্রী দেখা করার সময় অনেক বন্ধু বা আত্মীয় নিয়ে যাওয়া ঠিক নয়। এতে মেয়েটি কথা বলতে সংকোচ বোধ করতে পারেন। প্রথমেই ঘটা করে বাড়িতে না গিয়ে শপিং সেন্টার বা খাবারের দোকানে দেখা করুন।

পরিবারের দায়িত্ব অবশ্যই পাত্রী দেখার বিষয়টি পাত্র-পাত্রীকে জানানো বিয়ের জন্য যাকে দেখতে গেলেন তাকে কোনো একটি কারণে আপনার পছন্দ না হতেই পারে।

তবে তাৎণিক ভাবে তা প্রকাশ করা ঠিক নয় সৌজন্য বজায় রাখুন এবং কোনো রকম তাড়াহুড়ো না করে আলোচনা শেষ করে তবেই উঠুনআলোচনার শুরুতে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা না বলে হালকা কোনো বিষয় দিয়ে আলাপ শুরু করুন।

অহেতুক নিজের সম্পর্কে বাড়িয়ে কিছু বলবেন না। নয়তো সম্পর্ক হওয়ার পর এই বিষয়গুলো অন্যের সামনে চলে এলে বিব্রত হতে হবে।

প্রথম আলাপেই আপনার দৃষ্টিভঙ্গি এবং জীবন যাপন সম্পর্কে অন্যজনকে ধারণা দিন এবং তারটাও জেনে নেওয়ার চেষ্টা করুন নিজেকে স্মার্ট দেখানোর জন্য যেমন খুব বেশি জাহির করা যাবেনা, তেমনি কোনো কথা না বলে বসে থাকাও ঠিক নয় স্বাভাবিক কথা বলুন। পছন্দ এবং আগ্রহের বিষয়গুলো শেয়ার করুনবিয়ে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। সঠিক জীবনসঙ্গী বেছে নিন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫