Skip to content

এইচএসসির ফলাফল আগস্টের প্রথম সপ্তাহে

স্টাফ রিপোর্টার ॥  দেশের আটটি সাধারণ শিা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীার ফল আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। একই সঙ্গে প্রকাশ করা হবে মাদ্রাসা শিা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম ও কারিগরি শিা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা-বিএম) পরীার ফল।
আন্তঃশিা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম জানান, এইচএসসি পরীার ফল প্রকাশের জন্য শিা মন্ত্রণালয়ের মাধ্যমে আগস্টের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছে। আনুষ্ঠানিক ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী যে দিন সময় দেবেন সেদিনই তা প্রকাশ করা হবে।
গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীা শুরু হয়। সময়সূচি অনুযায়ী এর লিখিত পরীা ২৮ মে শেষ হওয়ার কথা ছিল। তবে বিরোধী দলের হরতাল, রাজনৈতিক অস্থিরতা এবং ঘূর্ণিঝড় মহাসেনের কারণে এইচএসসি ও সমমানের বেশ কয়েকটি পরীা পিছিয়ে শেষ হয় ৩ জুন।
শিা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী লিখিত পরীা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করার কথা। সে হিসেবে আগামী ৩ আগস্ট ফল প্রকাশের সম্ভাবনা বেশি।
এ বছর ১০টি শিা বোর্ডের অধীনে মোট ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন পরীার্থী ছিল। ৭ হাজার ৮০৩টি শিাপ্রতিষ্ঠানের এ পরীার্থীরা ২ হাজার ২৮৮টি পরীা কেন্দ্রে পরীা দিয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫