স্টাফ রিপোর্টার ॥ আশা-সংস্থার দলীয় সদস্যদেরকে স্বাস্থ্য বিষয়ক সচেতন করার লক্ষ্যে সপ্তাহ ব্যাপী সারাদেশে ‘সুষম খাদ্য, পুষ্টি ও পুষ্টিহীনতার প্রতিকার’ বিষয়ক কর্মসূচির ব্যবস্থা নেয়া হয়েছে। স্বাস্থ্য বিষয়ক এই কর্মসূচিতে সারাদেশে আশার ১৩৫৫৫ কর্মী দ্বারা ১৯০০০০ দলে আশাভুক্ত সদস্যদের সারা দেশব্যাপী ৪৫৫৮০০০ দলীয় সদস্য’র পাশাপাশি তাদের পরিবারভুক্ত অন্তত আরও ১ কোটি ৩৬ লাখ মানুষ স্বাস্থ্যে সচেতনতামূলক সুবিধা পাবে। এর অংশ হিসেবে গতকাল ঢাকা (সাভার) জেলার আজমপুর অঞ্চলের উত্তরখান ব্রাঞ্চের ডালিয়া ভূমিহীন মহিলা সমিতির ২৫ জন সদস্যকে ‘সুষম খাদ্য, পুষ্টি ও পুষ্টিহীনতার প্রতিকার’ সম্পর্কে কার্যকরী আলোচনার মাধ্যমে সচেতন করে তোলা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা-ঢাকা (সাভার) জেলার ডিস্ট্রিক ম্যানেজার মো. আমিরুল ইসলাম, আশা-আজমপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার (আরএম) আনোয়ার জাহিদ, উত্তরখান ব্রাঞ্চের ম্যানেজার এমএ ফারুক হোসাইন, কাচকুড়া ব্রাঞ্চের বিএম দেলোয়ার হোসেন ও দক্ষিণখান ব্রাঞ্চের ম্যানেজার রফিকুল ইসলাম।
আশা’র স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি
আপডেট :July 28, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
