Skip to content

বিবাহিত পুরুষ থেকে সাবধান নারীরা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর বেশুমার কারণ চিহ্নিত করা যেতে পারে। কিন্তু এরমধ্যে বিশেষ কিছু নেতিবাচক বিষয় রয়েছে। এ ধরনের সম্পর্কে জড়ানোর আগে যে বিষয়গুলো মেয়েদের বিশেষভাবে ভাবতে হবে। টাইমস অব ইন্ডিয়া

ভুল

আপনি নিজেকে যতোই বোঝানোর চেষ্টা করুন না কেন বিবাহিত পুরুষের সঙ্গে ডেটিং করার সময় তা মনে থাকে না। কিন্তু এটি নীতিগতভাবে ভুল, অনৈতিক। এটির পরিণতি আপনার জীবনকে বিষিয়ে তুলতে পারে

পরিবারকেই বেছে নেবে

আপনি যখন কোনো বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াবেন, তখন বহুবার প্রেমিক পুরুষটি আপনাকে তার ‘সত্য প্রেমে’র বাণী শোনাবে। কিন্তু দিনশেষে মানুষটি তার স্ত্রী-সন্তান ও পরিবারের কাছেই ফিরে যাবে। যদি কখনো একটিকে বেছে নেয়ার প্রশ্ন আসে, তখন সে তার পরিবারকেই বেছে নেবে।

মিথ্যাচার

বিবাহিত পুরুষের সঙ্গে না জড়ানোর অন্য আরেকটি কারণ হলো মিথ্যাচার। ঘরে স্ত্রী-সন্তান থাকার কারণে প্রেমিক পুরুষটি আপনাকে পর্যাপ্ত্য সময় দেবে না। অথচ অবিরাম মিথ্যা বলে যাবে। আপনার সঙ্গে সাাত, শপিং বা মুভি দেখার সিডিউলগুলো এড়িয়ে যাবে সে।

আপনি এমনটি পছন্দ করবেন?

কাজেই এ ধরনের সম্পর্কে জড়ানোর আগে একটু ভাবুন। আপনি যদি জানতে পারেন, আপনার স্বামী শুধু আপনাকে নয়, একইসঙ্গে প্রতারণা করছে সন্তানের সঙ্গে! বিষয়টি কি আপনি মেনে নিতে পারবেন? প্রতারণা তা সে যে ধরনেরই হোক তা অমার্জনীয়। তার চেয়েও বড় কথা বিবাহিত পুরুষটির ব্যাপারে আপনি কখনোই নিশ্চয়তা দিতে পারেন না যে, স্ত্রী-সন্তান রেখে সে আপনাকে বৈধভাবে গ্রহণ করবে। কাজেই সাবধান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫