টাফ রিপোর্টার ॥ রাজধানীর ৮২ ভাগ খাদ্যদ্রব্যে মানবদেহের জন্য তিকর রাসায়নিক ফরমালিন মেশানো হয় বলে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) এক পরীা থেকে জানা গেছে। সংগঠনটি ঢাকার বিভিন্নস্থান থেকে ২৬৩টি নমুনা সংগ্রহ করে পরীা করে যার মধ্যে ২১৫টিতে ফরমালিনের অস্তিত্ব দেখতে পায়।
রোববার রাজধানীর কলাবাগানে পবা কার্যালয়ে এ প্রতিবেদন প্রকাশ করেন পবার চেয়ারম্যান আবু নাসের খান। প্রতিবেদনের আলোকে মূল বক্তব্য তুলে ধরেন পবার সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান। এ সময় উপস্থিত ছিলেন পবার যুগ্ম-সম্পাদক আসলাম খান, নির্বাহী সদস্য শামীম খান টিটো, মডার্ন কাবের সভাপতি আবুল হাসনাত প্রমুখ।
প্রকৌশলী মো. আবদুস সোবহান বলেন, ‘শিশু খাদ্য থেকে শুরু করে ফল-মূল, শাক-সবজি, মাছ-মাংস, দুধ, মিষ্টি, প্যাকেটজাত খাদ্য ও পানীয়, ইফতারিসহ প্রায় সব ধরনের খাবারে বিষাক্ত রাসায়নিক পদার্থ মেশানো হয়। বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, পরিবেশ আন্দোলন কর্মী ও ভোক্তা অধিকার কর্মীদের বক্তব্যে, এফবিসিসিআই-এর বক্তব্যে, গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন সংবাদ এবং পবার খাদ্যে ফরমালিন পরীায় বিষাক্ত খাদ্যের ব্যাপকতার যে চিত্র ফুটে উঠেছে, তা রীতিমতো আতঙ্কজনক।’
ফরমালিন পরীা প্রসঙ্গে তিনি জানান, খাদ্যদ্রব্যে ব্যাপক হারে ফরমালিন ব্যবহারের বিষয় বিবেচনায় নিয়ে পবা বিভিন্ন খাদ্যদ্রব্যে ফরমালিনের উপস্থিতি পরীা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ কার্যক্রমের আওতায় ১৩ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত ঢাকা মহানগরীর ২৯টি এলাকা থেকে আমের ৬১টি, কলার ২৩টি, মালটার ২৯টি, আপেলের ২৭টি, আঙ্গুরের ১৯টি, খেজুরের ৩১টি, টমেটোর ১২টি, বেগুনের ৫টি, শশার ৫টি এবং অন্যান্য সবজির ৯টি, সেমাইয়ের ২৩টি, নুডুলসের ১৯টি নমুনা সংগ্রহ করা হয়। এসব ফল বিভিন্ন বাজার ও এলাকা হতে ক্রয় করে পবা কার্যালয়ে পরীা করা হয়। প্রাপ্ত ফলাফলে দেখা যায় যে, ফরমালিন পরীার জন্য সংগৃহীত ২৬৩টি নমুনার মধ্যে ২১৫টিতে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়। যা মোট নমুনার ৮২ শতাংশ। এর মধ্যে ৮২ শতাংশ আম, ৯১ শতাংশ কলা, ১০০ শতাংশ মাল্টা, ৫৯ শতাংশ আপেল, ৯৫ শতাংশ আঙুর, ৭৭ শতাংশ খেজুর, ৭৫ শতাংশ টমেটো, ২০ শতাংশ শশা, ৬০ শতাংশ বেগুন, ১০০ শতাংশ সেমাই এবং ৯০ শতাংশ নুডুলসে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়।
এ প্রেেিত পবার সভাপতি আবু নাসের খান নিরাপদ খাদ্য আইন জাতীয় সংসদের আগামী অধিবেশনে অনুমোদনপূর্বক বাস্তবায়নের দাবি করেন। একই সঙ্গে এ আইন কার্যকর না হওয়া পর্যন্ত বিদ্যমান আইনের যথাযথ ও কঠোর প্রয়োগ নিশ্চিত করার কথাও বলেন তিনি।
রাজধানীর ৮২ ভাগ খাদ্যদ্রব্যে ফরমালিন
আপডেট :July 29, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
