Skip to content

ভালোবাসা কমায় মনের ব্যথা

লাইফস্টাইল ডেস্ক ॥ ভালোবাসার বোধ মন ও শরীরের যে কোনও ব্যথা দূর করতে পারে।

এতদিন এ ধারণাটি একটি লোকবিশ্বাস ছাড়া কিছুই ছিল না। কিন্তু সম্প্রতি আমেরিকান গবেষকদের একটি গবেষণায় বেরিয়ে এসেছে এরকমই একটি তথ্য।

তারা আবিষ্কার করেছেন, ভালোবাসা ব্যাথানাশকের কাজ করে।

আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মস্তিষ্ক স্ক্যানিং করতে গিয়ে দেখেছেন, ব্যথা পাওয়ার অনুভূতির সাথে সম্পৃক্ত মস্তিষ্কের কোষগুলো ভালো স্মৃতির রোমন্থনে অভূতপূর্ব সাড়া দেয় এবং অতি দ্রুত কার্যম হয়ে ওঠে।

তারা সদ্য ভালোবাসায় জড়িয়েছে এরকম ১৫ জন ছাত্র-ছাত্রীর ওপর এক সমীা চালিয়ে এ সিদ্ধান্তে পৌঁছান।

তাদের সবাইকে প্রিয়জনের ছবি নিয়ে আসতে বলা হয়। তাদের বাহুতে তাপ দিয়ে সামান্য ব্যথার অনুভূতি তৈরি করা হয় এবং ছবিগুলো তাদের সামনে রাখা হয়। এ অবস্থাতেই তাদের মস্তিষ্ক স্ক্যান করা হতে থাকে।

দেখা যায়, প্রিয়জনের ছবি দেখার সময় মস্তিষ্কে ব্যাথার অনুভূতি অপোকৃত কম কাজ করছে।

এ বিষয়ে গবেষক ডা. জারেড ইয়াংগার বলেন, ‘গবেষণায় দেখা গেছে, ভালোবাসার অনুভূতি মস্তিষ্কে ব্যথানাশকের মতই কাজ করে।’

নিউরোফিজিওলজিস্ট প্রফেসর পল গিলবার্ট বলেন, ‘এ গবেষণার ফলে ব্যথা অনুভবের কারণ এবং তা নিরাময়ের উপায়ের মধ্যে একটি স্পষ্ট সম্পর্ক আবিষ্কৃত হলো।’

তাই প্রিয়জনকে বেশী বেশী ভালবাসুন এবং ব্যথা মুক্ত থাকুন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫