Skip to content

সাঈদীর রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ১৭ই সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি হবে ১৭ই  সেপ্টেম্বর। আজ প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ শুনানির এ তারিখ ধার্য করেন।
সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আসামি ও রাষ্ট্রপ আপিল করেছিল। এই আপিলের ওপর শুনানির তারিখ ধার্যের জন্য আজ আপিল বিভাগের কার্যতালিকায় বিষয়টি ১ নম্বর ক্রমিকে ছিল। পরে আদালত এই তারিখ ধার্য করেন।
গত ২৮শে ফেব্রুয়ারি  মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫