Skip to content

ঘরছাড়া ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক ॥ চোপড়া, দীপিকা পাড়ুকোনেরা যেখানে একাধিক বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক, সেখানে এখনো ভাড়া বাসায় দিন পার করতে হয় তাকে।
বর্তমানে বান্দ্রার একটি বাসায় ভাড়া থাকেন ক্যাটরিনা। যদিও এ অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, চার বছর ধরে মুম্বাইয়ে নিজের একটা স্থায়ী বাড়ি খুঁজছেন তিনি। কিছু দিন আগে কার্টার রোডে একটি ডুপ্লেক্স বাড়ি কিনতে আগ্রহ প্রকাশ করেছিলেন। বেডরুম থেকে দৃশ্যমান সাগরের হাতছানি দেখে সে বাড়ির প্রেমে পড়েছিলেন ক্যাটরিনা। পরে নাকি কোনো কারণ ছাড়াই সিদ্ধান্ত পরিবর্তন করেন।
শ বছর আগে ‘বুম’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন  ভারতীয় বংশোদ্ভূত এ ব্রিটিশ সুন্দরী। যদিও এ অঞ্চলে সাফল্য পেতে চার বছর অপো করতে হয় তাকে। ২০০৭ সালে ‘নমস্তে লন্ডন’ চলচ্চিত্রের সুবাদে সাফল্যের স্বাদ পান। সেই থেকে লন্ডন ছেড়ে মুম্বাইয়ে বসবাস। সম্প্রতি শ্রীলংকার সমুদ্রসৈকতে রণবীর কাপুরের সঙ্গে অবকাশ যাপনের ছবি প্রকাশ পেয়েছে এ অভিনেত্রীর। তাতে নাকি মোটেই নারাজ না ক্যাটরিনা। তাই ধরে নেয়া যেতে পারে, মুম্বাইয়ে পাকাপোক্তভাবে থাকার জন্য বাড়ি খুঁজতে শুরু করবেন তিনি। যদি বাড়ি না-ই খুঁজে পান, তাহলে বন্ধুর বাড়ি ‘কাপুর ম্যানশন’ তো আছেই!

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫