Skip to content

পরকীয়ায় মেহজাবিন!

বিনোদন ডেস্ক ॥ পরকীয়া করছেন মেহজাবিন। বিয়ের পরও প্রেমিককে কিছুতেই মন থেকে ভুলতে না পেরে প্রেমিকের ডাকে পুনরায় সাড়া দেন মেহজাবিন। ছলে-কৌশলে স্বামীকে কোনওরকমে বুঝিয়ে বাইরে এসে সময় কাটান পুরনো প্রেমিকের সঙ্গে…
তবে ভরসার কথা এই যে— বাস্তবে নয়, টিভি পর্দায় দেখা যাবে মেহজাবিনের এই পরকীয়া চিত্র! খায়রুল বাসার নির্ঝরের রচনা ও রাশেদ রাহার পরিচালনায় ‘প্যারালাল’ নাটকের গল্পে মেহজাবিনকে দেখা যাবে এই চরিত্রে।
গল্পে শোভন ও দিনা স্বামী-স্ত্রী। একটি কর্পোরেট অফিসে চাকরি করে শোভন। আর সেই সূত্রেই বছরজুড়ে থাকে তার ব্যস্ততা। অফিসে প্রমোশনের কথাবার্তা চলছে। স্বাভাবিকভাবেই স্ত্রীকে তেমন সময় দিতে পারে না শোভন। পর্যাপ্ত সময় দিতে না পারলেও অ্যারেঞ্জড ম্যারেজ প্রাপ্ত স্ত্রীর প্রতি তার ভালোবাসার কোনো কমতি নেই।
এদিকে দিনা অন্যরকম মানসিকতার এক মেয়ে। বিয়ের আগে অরূপের সঙ্গে সম্পর্ক ছিল তার। ফ্যামিলির চাপে অরূপকে বিয়ে করা হয়নি। কিন্তু বিয়ের গত কয়েকমাসে একটি মুহূর্তের জন্যও অরূপকে ভুলতে পারেনি সে।
যথারীতি একসময় অরূপের ডাক আসে। সে ডাকে সাড়াও দেয় দীনা। তারপর নানান ছলে বলে শোভনকে এটা-সেটা বুঝিয়ে অরূপের ডাকে নিয়মিত সাড়া দিতে থাকে। এভাবেই চলে তিনজনের লুকোচুরি খেলা। তবে অন্যান্য সকল খেলার মতো এই খেলারও সমাপ্তি ঘটে একদিন।
এমনই ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘প্যারালাল’ এর। সম্প্রতি উত্তরায় নাটকটির শুটিং হয়েছে। নাটকে শোভন ও দীনা চরিত্রে অভিনয় করেছেন নাঈম ও মেহজাবিন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫