বিনোদন ডেস্ক ॥ একদল ভ্রমণবিলাসী, বন্ধুত্বসুলভ, বুদ্ধিমত্তাসম্পন্ন, উদ্যমী, পরিশ্রমী, সাহসী ও যেকোনো পরিস্থিতির মোকাবেলা করার ক্ষমতাসম্পন্ন তরুণ-তরুণী নিয়ে নির্মাতা রাজিবুল হোসেন তৈরি করছেন পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘সবকিছু পেছন ফেলে; ডেসটিনেশন আননোন’।
ছবিটির অন্যতম প্রধান আকর্ষণ বাংলাদেশের স্টার ক্রিকেটার সাকিব আল হাসান। অতিথি শিল্পীর চরিত্রে এতে অভিনয় করবেন তিনি।
শুক্রবার বিকেল ৫টায় গুলশানের ওয়েস্টিন হোটেলে ছবিটির টাইটেল স্পন্সর ফুজিফিল্ম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।
ছবিতে অভিনীত পাঁচটি প্রধান চরিত্রে নতুন মুখ কাজ করবে। তিনটি ছেলে ও দুটি শহুরে মেয়ের অজানা গন্তব্য, অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে ছবিটিতে।
এ ছবির মাধ্যমে বাংলাদেশের সৌন্দর্যকে দেশ ও দেশের বাইরে তুলে ধরা হবে। একদল তরুণ-তরুণী নতুন জীবনের খোঁজে অজানা গন্তব্যে বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করবে অ্যাডভেঞ্চারধর্মী এ ছবিতে।
এআইএমসি প্রযোজিত প্রথম ছবি ‘সব কিছু পেছন ফেলে; ডেসটিনেশন আননোন’ নিয়ে নির্মাতা রাজিবুল হোসেন বেশ আশাবাদী।
রাজিবুল একজন ফটোগ্রাফার ও প্রশিক্ষক। তিনি তিনটি ফিকশন ফিল্ম, দুটি ডকুমেন্টারি, আটটি শর্টফিল্মসহ ম্যাগাজিন অনুষ্ঠান ও বিজ্ঞাপনের নির্মাতা। তার নির্মিত বালুঘড়ি, ঊনাদিত্ত এবং মৃত্যু পাড়ে বাড়ি চলচ্চিত্রগুলো বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছে।
চলচ্চিত্র ‘সবকিছু পেছন ফেলে’
আপডেট :July 1, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
