বিনোদন ডেস্ক ॥ পঞ্চাশ বছর বয়সী টম ক্রুজ নিজের নিরাপত্তার জন্য সবসময় দুজন নিরাপত্তারক্ষী সঙ্গে রাখেন। আর সাত বছর বয়সী নিজের কন্যা সুরির নিরাপত্তা প্রশ্নে প্রয়োজনটাকে আরো বড় করে দেখেন তিনি। সাত বছরের মেয়ে সুরিকে নিয়ে নিরাপত্তা ব্যবস্থায় একচুল ফাঁক রাখতে রাজি না হলিউডের এই দর্শকপ্রিয় অভিনেতা। প্রতিসপ্তাহে মেয়ে সুরির নিরাপত্তারক্ষীদের বেতন বাবদ বাবা ক্রুজ খরচ করেন ৫০ হাজার ডলার!
কন্টাক্টমিউজিক সূত্র জানায়, পাপারাজ্জিদের হাত থেকে মেয়েকে সবসময় নিরাপদ দূরত্বে রাখতে হাই ক্লাস নিরাপত্তার ব্যবস্থা করেছেন টম ক্রুজ।
এক বছর আগে বিচ্ছেদ হয় টম ক্রুজ-কেটি হোমস দম্পতির। তারপর থেকে মেয়ে সুরি আছে মায়ের সাথে।
সুরির নিরাপত্তার জন্য টম ক্রুজের এই বিশাল অংকের খরচে সরাসরি কোনো মন্তব্য করেননি মা কেটি হোমস। তবে একটি সূত্রের খবর, মেয়ের নিরাপত্তায় বাবার উদ্যোগকে ভালোভাবেই নিয়েছেন কেটি হোমস।
কন্যার নিরাপত্তায় সপ্তাহে ৫০ হাজার ডলার খরচ টম ক্রুজের!
আপডেট :July 1, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
