স্পোর্টস ডেস্ক ॥ বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ সেমিফাইনাল নিশ্চিত করলেন। এনিয়ে গ্র্যান্ড স্ল্যামে টানা ১৩ বার শেষ চারের টিকিট পেলেন সার্ব বাছাই। বুধবার তিনি হারিয়েছেন টমাস বার্ডিচকে। অন্য কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ বাছাই ডেভিড ফেরারের বিপক্ষে জিতেছেন হুয়ান মার্টিন দেল পোত্রো।
চেক সপ্তম বাছাই বার্ডিচের বিপক্ষে ৭-৬ (৭/৫), ৬-৪, ৬-৩ গেমে জিতলেন জোকোভিচ। ২০১১ সালের চ্যাম্পিয়ন ফাইনালে যেতে মুখোমুখি হবেন পোত্রোর।
এদিকে হাঁটুর চোট পেলেও দৃঢ় প্রত্যয়ে খেলে যান পোত্রো। প্রথমবারের মতো উইম্বলডন সেমিফাইনাল নিশ্চিতের পথে তেমন প্রতিরোধ গড়তে পারেননি ফেরার। আর্জেন্টাইন অষ্টম বাছাইয়ের কাছে ৬-২, ৬-৪, ৭-৬ (৫) গেমে হেরে যান তিনি।
২০০৯ সালে ইউএস ওপেনে রজার ফেদেরারকে হারিয়ে একমাত্র গ্র্যান্ড স্ল্যামটি জিতেছিলেন পোত্রো।
সেমিতে জোকোভিচ-পোত্রো
আপডেট :July 3, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
