Skip to content

তিশা-নিশোর ‘কপথ’

বিনোদন ডেস্ক ॥
রাজত্ব একজন বেতার কথাশিল্পী। তার নৈমিত্তিক জীবনে একটা আলাদা রং আছে।
ভূমি উচ্চারণ শক্তিহীন একজন আত্মকেন্দ্রিক মানুষ। তার চোখে মুখে স্বপ্নের ঘুরপাক।
অদ্ভুত প্রজাপতি। হঠাৎ রাজত্বের আঙ্গিনায় বৃহস্পতির উপস্থিতি। কথা বলা না বলার রহস্যময় দ্যোতনা। রাজত্ব তার সমস্ত রং দিয়ে তার স্বপ্নপূরণ হোক এমন একটি ময়ূরের পেখম বানাতে চায়।
মনের যত কামনা ভূমি সঙ্গতের মূর্ছনায় প্রকৃতিকে জানায়। রুদ্র ভূমির ডানামেলা অনুভূতিগুলো রাজত্বের উঠোনে প্রবাহিত করে।
বৃহস্পতির কপথ, রাজত্বের আঙ্গিনা, ভূমির অনুভব- সময়ের পারস্পরিক হাতছানি।
অন্য কোনো এক বসন্তে স্বপ্ন ভঙ্গ হবার ভয় আর পূরণ করার অদম্য সাহসের লড়াইয়ে জয়টীকা কার কপালে?
ময়ূরের পেখম আর প্রজাপতির ডানা কি একি রংয়ের ভিন্ন উপস্থাপন? গল্পের একমাত্র আগন্তুক কি প্রকৃতির নিয়ম মানে কিংবা জানে বাস্তব ঘটনা নয় ব্যাখ্যা?
সোহেল আরিয়ান কাহিনী ও পরিচালনায় ‘কপথ’ নাটকে ফুটে উঠেছে হয়েছে এমন ভাবনা।
নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, নুসরাত ইমরোজ তিশা, ডমিনিক গোমেজ প্রমুখ।
একক নাটক ‘কপথ‘ প্রচার হবে চ্যানেল নাইনে শুক্রবার রাত ১০টা ১৫ মিনিটে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫