বিনোদন ডেস্ক ॥
শেষ হল মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ‘পিঁপড়া বিদ্যা’ সিনেমার শুটিং। ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে ৪০ দিন ধরে সিনেমাটির ক্যামেরা ধারণ কাজ করা হয়।
ভারতীয় অভিনেত্রী ও উপস্থাপক শিনা চৌহান, নূর ইমরান মিঠু, সাব্বির হাসান লিখন, মুকিত জাকারিয়াসহ অনেকে অভিনয় করেছেন ইম্প্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটিতে।
বছরের শেষ নাগাদ সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রযোজনা সংস্থা। এর মাস দুয়েক আগে রিলিজ দেয়া হবে অফিসিয়াল ট্রেইলার ও পোস্টার।
এদিকে ফারুকীর সর্বশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা ‘টেলিভিশন’ নির্বাচিত হয়েছে মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের জন্য।
এছাড়া অক্টোবর মাসে সিঙ্গাপুর ন্যাশনাল মিউজিয়ামে অনুষ্ঠেয় পার্স্পেক্টিভ ফিল্ম ফেস্টিভালেও অংশ নেয়ার আমন্ত্রণ পেয়েছে সিনেমাটি।
ফারুকীর পিপড়া বিদ্যার শুটিং শেষ
আপডেট :July 4, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
