Skip to content

‘গণতান্ত্রিক দেশের মতোই নির্বাচন হবে’

বাংলা ডেস্ক ॥
বাংলাদেশের সাধারণ নির্বাচন বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই অনুষ্ঠিত হবে বলে আবারো জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান বলে বাসস জানিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্য ও বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের নির্বাচনে যে নীতি অনুসরণ করা হয় সেভাবেই বাংলাদেশের নির্বাচন হবে।

তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ ব্যবস্থা বিলুপ্ত হয়ে গেছে।

শেখ হাসিনা বলেন, যুক্তরাজ্য ও অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই আমাদের আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫