Skip to content

টঙ্গীর কেন্দ্রে ২০ মিনিট দেরিতে ভোট শুরু

টঙ্গী প্রতিনিধি ॥ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রথম প্রহরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে টঙ্গীর আইচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের থেকে ২০ মিনিট দেরিতে ভোট শুরুর খরব পাওয়া গেছে। ভোট কেন্দ্রটি নারীদের জন্য নির্ধারিত।

সেখানে দায়িত্বরত জানিয়েছেন, পোলিং এজেন্ট চূড়ান্তকরণ নিয়ে জটিলতার জের ধরে এখানে যথাসময়ে ভোটগ্রহণ শুরু করতে পারেনি কর্তৃপক্ষ।

জানা গেছে, সকালে প্রার্থীদের পক্ষে এজেন্ট নিয়ে প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে বিরোধ তৈরি হয়। প্রার্থীদের পক্ষে যাদের এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে তারা ওই কেন্দ্রের নয়। কিন্তু কর্মকর্তারা বলছেন, এজেন্ট নিয়োগে তাকে কেন্দ্রের ভোটার হতে হবে। তবে শেষ পর্যায়ে তিনি ওই অবস্থান থেকে সরে আসেন।

জানতে চাইলে প্রিজাইডিং কর্মকর্তা সুমন দত্ত বলেন, পোলিং এজেন্ট নিয়ে ঝামেলা ছিল। তবে তার সমাধান করে ভোট শুরু করা হয়েছে।

প্রার্থীদের পক্ষে থাকা কর্মীরা বলছেন, প্রিজাইডিং অফিসার যে কথা বলেছেন, তা তারা এর আগে কোনোদিন শোনেননি। তাছাড়া এমনই বিধি যদি থাকে, তবে কেন আগে জানানো হয়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫