Skip to content

রনির নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

জেলা প্রতিনিধি ॥
পটুয়াখালী: পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে গ্রেফতারের পর তার নির্বাচনী এলাকা গলাচিপা ও দশমিনায় আনন্দ মিছিল,মিষ্টি বিতরণ ও উল্লাস প্রকাশ করেছে আ’লীগ।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা আ’লীগ কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়।উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশিদের নেতৃত্বে মিছিলটি থানা পট্টি, বণিক পট্টি ও সদর রোড ঘুরে একইস্থানে এসে শেষ হয়।

মিছিল শেষে সংপ্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশিদ।

এদিকে, দশমিনা উপজেলায় মিষ্টি বিতরণ করেছে উপজেলা আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

গলাচিপায় আনন্দ মিছিলের আয়োজন করে গলাচিপা উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইনের সমর্থকরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫