বিনোদন ডেস্ক ॥ কদের সামনে হাজির হচ্ছেন। জুটি হিসেবে দর্শকদের মনে জায়গা করে নেয়ার জন্যই নাকি তাদের এ ম্যাজিক আয়োজন। প্রযোজক আর পরিচালকের সঙ্গে তাদের পাকা কথা হয়ে গেছে। আগামী কিছুদিনের মধ্যেই ছবির শ্যুটিং শুরু হবে।
ছবিটি প্রযোজনা করছেন করণ জোহর আর পরিচালক করণ মালহোত্রা।
পরিচালক জানালেন, এই ছবিতে দুজনকেই সম্পূর্ণ নতুন লুকে দেখা যাবে। ছবি প্রযোজনা করবেন করণ জোহর। সামনের বছর শুরুতেই শ্যুটিং শুরু হবে। ছবির নাম ‘শুদ্ধি’।
দুজনে একসঙ্গে প্রথমবার পর্দায় আসেন ইয়াদেঁ ছবিতে। ছবি হিট না হলেও ঋত্বিক-করিনা জুটি হিট। এরপর কভি খুশি কভি গম, মুঝসে দোস্তি করোগে, ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ। গত দশকের প্রথম দিকে সম্ভাবনাময় জুটি তৈরি হলেও, গত দশ বছরে একবারও পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাদের।
কথা ছিল একই ছবি দিয়ে বলিউডে পা রাখবেন দুজন। দুই তারকা সন্তানের একই ছবিতে আত্মপ্রকাশের সম্ভাবনা নিয়ে বলিউড তোলপাড় হয়েছিল। কিন্তু সেই ইতিহাস লেখা হয়নি। যদিও তারা বলিউডে পা রেখেছিলেন একই বছর। কহো না প্যায় হ্যায় (২০০০) বছরের ব্লকবাস্টার। তবে সেভাবে হিট করেনি রিফিউজি।
আসছে ঋত্বিক-কারিনা ম্যাজিক!
আপডেট :August 1, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
