Skip to content

নায়িকা হবেন কেটি পেরি

বিনোদন ডেস্ক ॥ গানের জগতে শীর্ষে উঠেছেন বেশ আগেই। এখন হাওয়া বদলের সাধ জেগেছে কেটি পেরির মনে। এজন্যই ক্যারিয়ারের বাঁক ঘুরিয়ে হলিউডমুখী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এ ‘ফায়ারওয়ার্ক’ তারকা।
সম্প্রতি হাফিংটন পোস্টকে দেয়া এক সাাত্কারে অভিনেত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন কেটি পেরি। তিনি জানান, তার ল্য কমেডি ছবির দিকে। কমেডি ঘরানায় অভিনয়ের সুযোগ পেলে তা হাতছাড়া করতে চান না এ গায়িকা। হয়তো সাবেক স্বামী কমেডিয়ান রাসেল ব্রান্ডের কাছ থেকেই তার এ কমেডি ঘরানার প্রতি আসক্তি!
তবে গুঞ্জন উঠেছে, সাবেক স্বামী কমেডি ঘরানার অনুপ্রেরণা হলেও কেটির অভিনয়ের অনুপ্রেরণা বর্তমানের ঘনিষ্ঠ বন্ধু রবার্ট প্যাটিনসন। পেরির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বর্তমানে এ ‘টোয়ালাইট’ অভিনেতার সঙ্গে বেশ দেখা যাচ্ছে কেটি পেরিকে। সেখান থেকেই চেপেছে কেটির ঘাড়ে অভিনয়ের ভূত।
তবে অভিনয় বিষয়টা নতুন নয় কেটি পেরির জন্য। এর আগেও তিনি টিভি সিরিজ ‘হাউ আই মেট ইউর মাদার’ ও ‘রেইজিং হোপ’-এ সংপ্তি চরিত্রে অভিনয় করেছিলেন। আর বড়পর্দার জন্য অ্যানিমেশন মুভি সিরিজ ‘স্মার্ফ’-এ কণ্ঠ দিয়েছেন পেরি। গতকালই মুক্তি পায় ‘স্মার্ফ টু’ ছবিটি।
সেখানে প্রথম কিস্তির মতোই কেটি পেরির কণ্ঠ শোনা যায় ‘স্মারফেট’ চরিত্রের মধ্য দিয়ে। তবে আর কণ্ঠ দেয়া নয়, এবার পুরোদস্তুর নায়িকা হওয়ার ইচ্ছা তার।
এখন দেখা যাক, কীভাবে স্বপ্নপূরণ হয় এ ‘টিনএজ ড্রিম’ গায়িকার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫