Skip to content

পাকিস্তানের ওয়ারিদ টেলিকম কিনছে ভিম্পেলকম

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ পাকিস্তানের মুঠোফোন পরিচালক ওয়ারিদ টেলিকম কিনতে আগ্রহী ভি¤েপলকম। নেদারল্যান্ড ভিত্তিক বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানটি এর জন্য সিটিগ্র“প ইঙ্ক.কে পরামর্শদাতা হিসেবে নিয়োগ দিয়েছে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে। ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনালের মালিক আবু ধাবি ভিত্তিক বিনিয়োগ সংস্থা। প্রতিষ্ঠানটি সম্প্রতি এটি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে এবং নিলাম ডাকের ব্যবস্থা নিয়েছে। এই স¤পর্কে ওয়াকিবহাল দুইটি ব্যাংক সূত্রে নিলাম ডাকের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানা গেছে। আর এই নিলামে অংশ নেয়ার জন্য ভি¤েপলকম ইতোমধ্যে সাহারা অঞ্চলে অবস্থিত দুইটি অ্যাসেট বিক্রয় করে ১০০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। এদিকে আরব আমিরাত ভিত্তিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ইতিসালাত এর পাকিস্তান অঙ্গসংস্থা পাকিস্তান টেলিযোগাযোগ কো. লি. (পিটিসিএল)ও ওয়ারিদ অধিগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে এবং রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গোল্ডম্যান স্যাখকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছে। ওয়ারিদ বিক্রয়ের মাধ্যমে আবু ধাবি ভিত্তিক গ্র“পটি ১ বিলিয়ন ডলার পর্যন্ত পেতে পারে বলে ধারণা করা যাচ্ছে। পাকিস্তানে পাঁচটি প্রতিষ্ঠান মোবাইল সেবা প্রদান করলেও অস্থির অর্থনীতি এবং কঠিন প্রতিযোগিতা প্রতিষ্ঠানগুলোর লাভের হার কমিয়ে দিয়েছে। নিলামে চায়না মোবাইলও অংশ নিতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মোবিলিঙ্ক নামে ইতোমধ্যে পাকিস্তানে ব্যবসা করছে ভি¤েপলকম। কিন্তু বৃহৎ পরিসরে কাজ করার জন্য এবং ঋণ কমিয়ে আনার জন্য ভি¤েপলকম আফ্রিকা অঞ্চলের ব্যবসা গুটিয়ে নিতে চায় প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে নিল টেলিকম এর সাথে ইতোমধ্যে চুক্তি বদ্ধ হয়েছে ভি¤েপল। বর্তমানে প্রতিষ্ঠান দুইটি শর্তাবলী পূরণ এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমতির অপোয় রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫