Skip to content

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৪ শতাংশ

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবছর পাসের হার শতকরা ৭৪ দশমিক ৩০ ভাগ।

শনিবার সকালে সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।

এবছর ১০ লাখ পরীক্ষার্থীর মধ্যে ৭ লাখ ৪৪ হাজার ৮৯১ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ১৯৭ জন।

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬১ দশমিক ২২, কুমিল্লা বোর্ডে ৬১ দশমিক ২৩, বরিশাল বোর্ডে ৭১ দশমিক ৬৯, যশোর বোর্ডে ৬৭ দশমিক ৪৯, সিলেট বোর্ডে ৭৯ দশমিক ১৩, ঢাকা বোর্ডে ৭৪ দশমিক ০৪, দিনাজপুর বোর্ডে ৭১ দশমিক ৯৮, ও রাজশাহী বোর্ডে ৭৭ দশমিক ৬৯ শতাংশ।

মাদ্রাসা বোর্ডে ৯১ দশমিক ৪৯ ও কারিগরি বোর্ডে ৮৫ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫