Skip to content

বিয়ে করছে শুভশ্রী!

বিনোদন ডেস্ক ॥ টলিউডের ‘হট অ্যান্ড হ্যাপেনিং’ জুটি দেব-শুভশ্রী এক সময়ের মাখোমাখো প্রেমে দাঁড়ি যে টেনেছেন, তা তো অনেকদিনই হল। তবে বন্ধুত্বটা অন্তত বজায় ছিল দুজনের মধ্যে। বিভিন্ন সময় বিভিন্ন সাাৎকারে দুজনেই বলে বেড়াচ্ছিলেন যে ব্রেক-আপ হয়ে গেলেও তাঁরা একে অন্যের বেস্ট ফ্রেন্ড নাকি! কোনও সমস্যায় পড়লে দেবের পরামর্শ ছাড়া ব্রেক-আপের আগে তো বটেই, পরেও চলত না মেয়ের! রাত ৩টের সময়ও একে অন্যের সমস্যার সমাধান করতে চলেছে ফোনের পরে ফোন। ইদানিং কিন্তু ছবিটা পাল্টিয়েছে। শুভশ্রী সব ভুলে গিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন যে!

ইদানিং দেব-শুভশ্রী একে অন্যের সঙ্গে আর যোগাযোগ রাখছেনই না। ফোন-টোনের তো বালাই আর নেই-ই দুজনের মধ্যে। এমনকি জিৎ-শুভশ্রী জুটির নতুন ছবি ‘বস’-এর কথা শুভশ্রী জানাননিও ‘বেস্ট ফ্রেন্ড’ দেবকে! পরে ইন্ডাস্ট্রির অন্যদের মুখে খবরটা পেয়ে একটু দুঃখও নাকি পেয়েছেন ‘খোকাবাবু’। কিন্তু সৌজন্য দেখাতে ভোলেননি মোটেই। এসএমএস-এ শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন বান্ধবীকে। আর এখান থেকেই শুরু হয়েছে কন্যের বিয়ের কথা। টলিপাড়ায় ফিসফিস, দেব সুর একটু নরম করেছেন বলেই তাঁকে ঈর্ষান্বিত করতে বিয়ের খবর রটাচ্ছেন নায়িকা।

টলিপাড়া এদিকে বলছে ‘খোকা-৪২০’-এ কাজ করার পর একসঙ্গে আর কাজও করতে চাইছেন না দুজনের কেউই। ছবির শ্যুটিংয়ের সময় যেটুকু না বললেই নয়, ঠিক সেটুকুই কথা হয়েছে দুজনের মধ্যে। শ্যুটিংয়ের দলবলও বলছে, শুভশ্রীর থেকে ঢের বেশি সময় দেব কাটিয়েছেন ছবির আরেক নায়িকা নুসরতের সঙ্গে। নুসরতের সমস্যা নিয়েও নাকি অনেক বেশি মাথা ঘামিয়েছেন নায়ক। নুসরতের হেয়ার-ড্রেসার না-আসায় শুভশ্রীকে ধরেছিলেনও দেব। ফলাফল? হেয়ার-ড্রেসার শেয়ার করবেন না দুই খুকির চুলোচুলির কথা জানতে তো কারও বাকি নেই! এছাড়া ‘খোকা-৪২০’-এর প্রোমোশনে অন্তত শুভশ্রীকে পাওয়া যাবে বলে আশা করেছিলেন প্রযোজক হিমাংশু ধনুকা। উপস্থিত না থেকে ধনুকার সেই আশাতেও জল ঢেলেছেন অভিমানী কন্যে। দেবকে এড়িয়ে চলতেই কি তাঁর এই পদপে? গুজব তো বলছে ‘হ্যাঁ, তাছাড়া আবার কি’?

এখানেই অবশ্য শেষ হচ্ছে না দেব-শুভশ্রীর মান-অভিমানের কিস্যা! শোনা যাচ্ছে দেবের উপর শুভশ্রীর অভিমানের আগুনে ঘি ঢেলেছেন আরেক সুন্দরী পূজা বসু। ইদানিং দেবের একটু বেশিই অ্যাটেনশন কাড়ছেন পূজা। এমনকি ‘ভাল বন্ধু’ দেবের প্রাক্তন প্রেমিকাকে নিয়ে যা তা বলেও বেড়াচ্ছেন পূজা। বলছেন, শুভশ্রী তো অভিনয়ই জানেন না! অন্যদিকে দেব তাঁর ‘ভাল বন্ধু’ পূজার মন্তব্যের প্রতিবাদ না করায় শুভশ্রীর রাগ পড়ছে না। মুখ খুলতে নারাজ শুভশ্রী শুধু জানিয়েছেন, তাঁরা তাঁদের ব্যক্তিগত জীবন ভালই সামলাতে পারেন। কার মধ্যে কী চলছে- তা নিয়ে তাঁর অন্তত মাথা ব্যথা নেই। তাকে ভাঙিয়ে অন্যরা পাবলিসিটি করছেন- এ তো গর্বের ব্যাপার, কথায় কথায় এমনটাই বুঝিয়ে দিয়েছিলেন তিনি। সেখান থেকেই উঠেছে এই বিয়ের কথা। কন্যে এখন বলে বেড়াচ্ছেন, বিয়ে করলে এনআরআই পাত্র দেখেই করবেন। সেই ব্যাপারে ভাবনা-চিন্তাও শুরু করেছেন তিনি।

টলিপাড়ার নিন্দুকেরা এসবে বেশ মজা পেলেও দেব-শুভশ্রীর শুভার্থীরা কিন্তু বলছেন অন্য কথা! বলিউডের রণবীর-দীপিকার মতো দেব-শুভশ্রীও তাঁদের সমস্যা এড়িয়ে আরও ছবি করুন, এমনটাই চাইছেন ঘনিষ্ঠ বন্ধুরা। ভক্তরাও যে মুখিয়ে রয়েছে জনপ্রিয় জুটিকে রুপোলি পর্দায় ফিরে পাওয়ার জন্য।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫