Skip to content

কিভাবে সমবয়সি,জুনিয়র অথবা সিনিয়রদের পটাবেন

বাংলাভুমি২৪ ডেস্ক ॥ আমি নাকি অলস , কিছুই নাকি আমি করিনা । এই কথা যে কতটা মিথ্যে তা আপনারা সবাই এইবার ভাল করে বুঝতে পারবেন । বুঝতে না পারেও সমস্যা নাই, আমি আছি । আমি আপনারে চোখে আঙ্গুল দিয়া দেখায়া দিমু যে আমি কত কাজের। আমি দেশের লাইগা কত কি করতাসি । আপাতত আমার গবেষণা যদিও অল্প কিছুবিষয়ে কিন্তু কয়েক দিনের মধ্যে তা বড় আকারে নিয়া যামু। এই আমার কসম ।

আমাগোর দেশে বিভিন্ন জিনিশ লইয়া গবেষনা হয় । কিন্তু বরাবরের মতই অবহেলিত থাকে নারীরা। আমরা ছেলেরা প্রেম ভালবাসা করার জন্য কত গবেষনা করি কিন্তু মেয়েরা যাতে সহজেই প্রেম ভালবাসা করতে পারে তা নিয়া কেঊ কোন গবেষনা করেনাই। তাই আমাকেই এই মহান কাজ করতে হল। আমার অলসতার কারনে সামান্য দেরি হয়া গেল কিন্তু যেহেতু আমি আইসা পরছি আর কোন চিন্তা নাই।

মেয়েরা কিভাবে জুনিয়র,সিনিয়র অথবা সমবয়সী ছেলেদের পটাবেন তা আমি অনেক গরু খুইজা(গবেষনা =গো+এষনা=গরু খুজা) বের করছি। এখন বেটা ভার্সন চলতাছে। নিজ দায়িত্বে কাজে লাগান।

যেভাবে জুনিয়রদের পটাবেন(শুধু ৩য় বর্ষের মেয়েদের জন্য)

জুনিয়ররাই বর্তমানে প্রেমিক হিসাবে সবচেয়ে ভাল । তাই এদের চাহিদাও বেশ। এদের খালি পাওয়া বেশ মুশকিল, কিন্তু এটা কোন সমস্যা নয়। জুনিয়র ছেলে পটানোর জন্য আপনাকে প্রথমে ১ অথবা ২ বছরের জুনিয়র ছেলে বাইছা নিতে হবে।এইটা যেহেতু একটা প্রজেক্ট তাই এক সাথে ৪ বন্ধু কে বাইছা নেওয়া ভাল । তারপর তাদের পড়াশুনার খুজ খবর নিবেন নিয়মিত প্রথম মাস। ২য় মাস থেকে তাদের দিয়ে ব্যক্তিগত কিছু কাজ করাবেন। ৩য় মাসে তাদের মাঝেমাঝে বেড়াতে নিয়ে যাবেন । এর দুই তিন মাস পড় থেকে কোন কাজের জন্য যেকোন এক জন কে ডাকবেন। তাদের প্রত্যেক কে ব্যক্তি গত ভাবে আপনার আছরনের মাধ্যমে বুঝতে দিবেন অন্তত তারজন্য আপনার কোন কোন না হ্যা হতে পারে। এভাবে কয়েক মাস চালায়া নিন ।কয়েক মাস পড়ে চার ক্যাবলার মধ্য হতে আপনার রোমিও কে বাছাই করে বাকি গুলা ঝাইরা ফেলুন।

সিনিয়রদের পটানোর জন্যঃ

ঘনঘন তার কাছে যান । তার জানু থাকলেও সমস্যা নাই । মিষ্টি করে বলুন ,ভাইয়া আমি কি আপনার সমস্যা করলাম। দুই তিন মাস পরে ডিস্টার্ব করার মাত্রা বাড়িয়ে দিন। যেহেতু সকল বড় ভাইয়েরই ধারনা থাকে জুনিয়র মেয়েরা তার জন্যি ফিদা তাই আপনার কাজ আরও সহজ হবে। ২ -৩ মাস চরম বিরক্ত করে হাঠাত লাপাত্তা হয়ে যান । ব্যস আপনাকে আর কিছু করতে হবে না । যা করাই অই ভাইয়াই করবেন বাকিটা।

সমবয়সীদের যেভাবে পটাবেনঃ

সমবয়সীদের পটানো আসলে সবচেয়ে সহজ । এরা সবার উপরই পটে থাকে তাই আপনার নতুন করে পটানোর কিছু নাই। খালি দুই তিন দিন যাকে পটাতে চান তার দিকে তাকিয়ে একটু মিষ্টি হাসি দিন ।ব্যস কেল্লাফতে ।আর দেখতে হবেনা ।

তাহলে এবার মাঠে নেমে পড়ুন। আর দেরি কেন?

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫