Skip to content

সীতাকুন্ডে বাস খাদে নিহত ১, আহত ১০

চট্টগ্রাম প্রতিনিধি ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের বড়দারোগাহাট এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ১০ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

কুমিরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলমগীর জানান, চট্টগ্রামের কর্ণেলহাট বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা রেসালাহ পরিবহনের একটি বাস নোয়াখীলীর সেনবাগে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুন্ডের বড়দারোগাহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একযাত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরও ১০ যাত্রী।

তিনি বলেন,‘যাত্রীদের উদ্ধার তৎপরতা চলছে। নিহতের নাম ঠিকানা পাওয়া যায়নি।’  এদিকে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫