Skip to content

সবত্রই রবীন্দ্রনাথ চিরনতুন আজ ২২শে শ্রাবণ

স্টাফ রিপোর্টার ॥ আজ বাইশে শ্রাবণ। বাংলা সাহিত্য ও কাব্যগীতির শ্রেষ্ঠ স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭২তম প্রয়াণ দিবস। আজ থেকে ৭২ বছর আগে বাংলা ১৩৪৮ সনের এদিনে (৬ আগষ্ট ১৯৪১) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির শ্যামল প্রাঙ্গণে শ্রাবণের বর্ষণসিক্ত পরিবেশে তিনি পরলোকগমন করেন। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির শ্যামল আঙ্গিনায় ১২৬৮ সনের ২৫বৈশাখ (১৮৬১ খ্রীস্টাব্দের ৮মে) যিনি জšে§ছিলেন তিনিই পরবর্তিতে বাংলা সাহিত্যের দিকপাল হয়ে উঠেন। সমৃদ্ধ করে তোলেন সাহিত্যের সব ক্ষেত্রকে। গল্পে, উপন্যাসে, কবিতায়, প্রবন্ধে, নতুন সুরে ও বিচিত্র গানের বাণীতে, অসাধারণ সব দার্শনিক চিন্তাসমৃদ্ধ প্রবন্ধে, সমাজ ও রাষ্ট্রনীতিসংলগ্ন গভীর জীবনবাদী চিন্তাজাগানিয়া বহু নিবন্ধে, এমনকি চিত্রকলায়ওÑ সর্বত্রই রবীন্দ্রনাথ চিরনতুন। রবীন্দ্রনাথই আবার গভীর জীবন তৃষ্ণায় লিখেছেনÑ ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে/ মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এই সূর্যকরে এই পুষ্পিত কাননে/ জীবন হƒদয় মাঝে যদি স্থান পাই। রবীন্দ্রনাথ অবশ্য জš§-মৃত্যুর মাঝে তফাত দেখেছেন খুব সামান্যই। আশি বছরের জীবন সাধনায় রবীন্দ্রনাথ ঠাকুর তার জš§ এবং মৃত্যুকে একাকার করে তুলেছিলেন অজস্র অমরতার শাশ্বত বার্তায়। তাই জš§দিন নিয়ে তিনি লিখেছিলেনÑ ‘ওই মহামানব আসে/ দিকে দিকে রোমাঞ্চ/ মর্তধুলির ঘাসে ঘাসেঃ’। সেই তিনিই আবার জীবন সায়াহ্নে লিখলেনÑ ‘মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক।’ আরও বললেনÑ ‘আমার এ জš§দিন মাঝে আমি হারা/ আমি চাহি বন্ধুজন যারা/ তাহাদের হাতের পরশে/ মর্ত্যরে অন্তিমপ্রীতি রসে/ নিয়ে যাবো জীবনের চরম প্রসাদ/নিয়ে যাবো মানুষের শেষ আশীর্বাদঃ’। মানুষের শেষ আশীর্বাদ নিয়েই এই মহান মানবতাবাদী দার্শনিক অনিঃশেষ অনির্বাণ শিখার মতই জ্বলছেন আজও বাংলা সাহিত্যের সব অঙ্গনেই। বাংলা ভাষা ও সাহিত্যের অনেক কিছুরই প্রথম তিনি। ছোটগল্পের জনক, এমনকি বাংলা গদ্যের আধুনিকায়নের পথিকৃৎও তিনি। নোবেল জয় করে একটি প্রদেশিক (তৎকালীন) ভাষাকে বিশ্ব সাহিত্যে স্থান করে দিয়েছিলেন তিনি। সৃষ্টিই যে এই নশ্বর জীবনকে অবিনশ্বরতা দেয়, সে কথা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন বলেই তিনি অমন দৃঢ়তায় বলতে পেরেছেনÑ মৃত্যু দিয়ে যে প্রাণের/মূল্য দিতে হয়/ সে প্রাণ অমৃতলোকে/ মৃত্যুকে করে জয়।’ ২০১১ সালে ছিলো রবীন্দ্রনাথের সার্ধশত জš§বার্ষিকী। বাংলাদেশ এবং ভারতে যৌথভাবে বিশ্ব কবির সার্ধশত জš§দিন পালন করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫