Skip to content

বিয়ের কথা অস্বীকার করলেন বিপাশা

বিনোদন ডেস্ক ॥ ‘হোয়াটস ইউর রাশি’খ্যাত বলিউড অভিনেতা হারমান বাওয়েজাকে বিয়ে করার কথা অস্বীকার করলেন বাঙালি ললনা বিপাশা বসু। হারমানের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। তাই তাকে বিয়ে করার কথাও ভাবেন না বিপাশা।

তবে হারমানের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজীবন বজায় থাকবে বলে সম্প্রতি এক সাাৎকারে তিনি জানিয়েছেন।

হিন্দুস্থান টাইমসের খবরে জানা গেছে, বিপাশার জন্মদিনে হারমান গোয়া সমুদ্রসৈকতে একটি পার্টির আয়োজন করেছিলেন। এ সময় বিপাশা-হারমানকে সমুদ্রসৈকতে একসঙ্গে স্নানও করতে দেখা গেছে।

এমনকি, স্নানের পর বিপাশা-হারমান অন্তরঙ্গভাবে ফটোসেশনেও অংশ নিয়েছেন। সেখানে তারা একটি পাঁচ তারকা হোটেলে একই কে উঠেছিলেন। মূলত এরপর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, বিপাশা-হারমান গোপনে বিয়ে করেছেন।

এ প্রসঙ্গে বিপাশা বলেন, ‘হারমান শুধুই আমার বন্ধু। বন্ধু হিসেবেই আমরা ঘুরে বেড়াচ্ছি।’

সূত্রটি আরো জানিয়েছে, জন আব্রাহামের সঙ্গে বিচ্ছেদের পর বিপাশাকে নিয়ে একাধিকবার প্রেমের গুঞ্জন উঠেছে। শহিদ কাপুর ও রণবীর কাপুরও সে তালিকা থেকে বাদ পড়েননি। সর্বশেষ তিনি হলিউড ছবি ‘সিঙ্গুলারিটি’র সহ-অভিনেতা যশ হারনেটের যশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন। তবে তিনি তাকে বিয়ে করবেন না বলে জানিয়েছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫