Skip to content

হরতাল পিছিয়ে ১৩ ও ১৪ আগস্ট

স্টাফ রিপোর্টার ॥ জামায়াতে ইসলামীর ১২ ও ১৩ আগস্টের হরতাল একদিন পিছিয়ে ১৩ ও ১৪ আগস্ট ডাকা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে ১৩ ও ১৪ আগস্ট হরতাল পালনের আহ্বান করেন।
সরকারের জুলুম, নির্যাতন, নিপীড়ন ও জামায়াতকে নিশ্চিহ্ন করার চক্রান্তের প্রতিবাদে ঘোষিত ৪৮ ঘণ্টার লাগাতার হরতাল আগামী ১২ এবং ১৩ আগস্টের পরিবর্তে ১৩ ও ১৪ আগস্ট পালনের আহ্বান জানিয়ে রফিকুল ইসলাম খান এ বিবৃতি দেন।
ঈদুল ফিতরের ছুটির পর মানুষের কর্মস্থলে ফিরে আসার কথা বিবেচনা করেই হরতাল একদিন পেছানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্বাচন কমিশনের (ইসি) দেয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায়ের প্রতিবাদে দলটি এর আগে আগামী ১২ আগস্ট সোমবার ও ১৩ আগস্ট মঙ্গলবার হরতাল আহ্বান করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫