জেলা প্রতিনিধি ॥
কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় শিবির-পুলিশ সংঘর্ষে শিবিরের ৪ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধরা হলেন-পারভেজ আহমেদ, কামরুল হাসান, লোকমান হোসাইন ও হাফেজ রাজু। আহতদের স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার আদ্রা ইউনিয়ন ঈদগাহ মাঠে এক সমাবেশ চলাকালে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে উপজেলার আদ্রা ইউনিয়নের আদরা ঈদগাহ মাঠে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ঈদপ্রীতি সমাবেশ চলাকালে পুলিশ এসে সমাবেশ বন্ধ করতে বলে। এ সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে শিবির কর্মীরা পুলিশকে ল্য করে ইটপাটকেল নিপে শুরু করে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে।এতে শিবিরের ৪ কর্মী গুলিবিদ্ধ হন।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার দেব বলেন, আমরা সমাবেশস্থলে গেলে শিবির কর্মীরা আমাদের ল্য করে ইটপাটকেল ছোড়ে।এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা টিয়ারশেল ও ৮/১০ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ি।
