Skip to content

মেয়র হিসেবে শপথ নিলেন এম এ মান্নান

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে শপথ পড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ আগষ্ট রোববার নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মেয়রকে এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কাউন্সিলদের শপথ পড়ান।

শপথ শেষে মেয়র সবাইকে মিষ্টিমুখ করান।

রাতে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মান্নানের দেখা করার কথা রয়েছে।

১২ আগষ্ট সোমবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রমহমানের মাজার জিয়ারত করবেন বলে জানা গেছে।

প্রসংগত, গত ৬ জুলাই নবগঠিত এই সিটি করপোরেশনের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন বিএনপি সমর্থিত প্রার্থী এমএ মান্নান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আজমতউল্লা খান। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমত উল্লাহর দোয়াত-কলম প্রতীকে পান ২ লাখ ৫৮ হাজার ৮৬৭ ভোট। বিএনপি সমর্থিত প্রার্থী এমএ মান্নান পান ৩ লাখ ৬৫ হাজার ৪৪৪ ভোট। গাজীপুর সিটি করপোরেশনের ৩৯২টি কেন্দ্রে মোট ভোটার ১০ লাখ ২৬ হাজার ৯৩৯ জন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫