Skip to content

আদিলুরের মুক্তি দাবি করেছেন ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ মানবাধিকার সংস্থা সম্পাদক সেক্রেটারি আদিলুর রহমান খানের মুক্তি দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘অধিকারের সম্পাদককে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তার মুক্তির দাবি করছি।’

সোমবার সকালে গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এমএ মান্নানকে সঙ্গে নিয়ে জিয়ার মাজারে ফুল দেয়ার পর সাংবাদিকদের একথা বলেন মির্জা ফখরুল।

উল্লেখ্য, গুলশান থানায় দায়ের করা তথ্য-প্রযুক্তি আইনের একটি মামলায় শনিবার রাতে অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। রোববার তাকে ৫ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে অনড় থাকে বাংলাদেশের জনগণ তা মেনে নিবে না ।

পাঁচ সিটি নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থীর বিজয় উল্লেখ করে তিনি বলেন, ‘কেবল গাজীপুর সিটি নয় আরও চার সিটি নির্বাচনে জনগণ সরকারের প্রতি অনাস্থা জানিয়ে তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানিয়েছে।’

তিনি বলেন, ‘দেশে যদি কোনো অসাংবিধানিক সরকার আসে তাহলে এর দায় দায়িত্ব বর্তমান সরকারইে বহন করতে হবে। এখনও সময় আছে আমরা আশা করব সরকারের শুভবুদ্ধি উদয় হবে, অন্যথায় এদেশের জনগণ তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের  সাধারণ সম্পাদক মীর সরফত আলী সফু, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল, ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক।

নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নগরপিতা হিসেবে অধ্যাপক এমএ মান্নান গতকাল রোববার শপথ নেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫