Skip to content

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জেলা প্রতিনিধি ॥
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-মুজিবনগর সড়কের কানাইডাঙ্গা মোড় এলাকায় যাত্রীবাহী বাস ও শ্যালো ইঞ্জিনচালিত করিমনের সংঘর্ষে একই পরিবারের দু’জনসহ তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনজেলা বেগম (২৫), ফলে বেগম (৫০) এবং আফিয়া (৫৫)। এদের সবার বাড়ি ডামুড্যার মুন্সিগঞ্জ গ্রামে।

আহতরা হলেন, সাজেদা বেগম (৩০), আম্বিয়া খাতুন (২৮), খয়েরুন্নেছা (৬৫), সাহিদা বেগম (৬০০, রবিউল ইসলাম (২৫)। এদের মধ্যে ৫ জনকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী নুর নবী জানায়, শ্যালোচালিত করিমনটি যাত্রী নিয়ে ওই উপজেলার চন্দ্রবাশ গ্রামের এক আত্মীয় বাড়ি থেকে আসার সময় ওই সড়কের কানাইডাঙ্গা এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। নিহত তিনজনই ওই করিমনের যাত্রী।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনায় একই পরিবারের দু’জনসহ তিনজন নিহত হয়েছেন।

তবে ঘাতক বাস ও এর চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫