Skip to content

মহেশপুরে মামার হাতে ভাগ্নে খুন

জেলা প্রতিনিধি ॥
ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঘুগরী পান্তাপাড়া গ্রামে মামার ছুরিকাঘাতে ভাগ্নে সাইদুর রহমান রানা (২৪) নিহত হয়েছেন।

শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত রানা একই উপজেলার শিবানন্দপুর গ্রামের রইচ উদ্দীনের ছেলে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ভাগ্নে রানাকে চার কাঠা জমি দেওয়া নিয়ে মামা আব্দুল জলিল সরকার তার বাবা দেলোয়ার হোসেনকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারধর করেন।

তিনি আরও জানান, জলিল তার বাবা-মাকে মারধর করে ভাগ্নেকে খুঁজতে থাকে। এসময় রানা বাজার থেকে নানা বাড়ি ফিরছিলেন। পথে জলিল সরকার কিছু বুঝে ওঠার আগেই রানাকে ছুরিকাঘাত করে আহত করেন।

প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় রানাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। আশংকাজনক অবস্থায় রাত ৮টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রানার মৃত্যু হয়।

রোববার সকালে রানার মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান।

এ ব্যাপারে নিহতের বাবা রইচ উদ্দীন বাদি হয়ে শনিবার রাত ১১টার দিকে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে মামলার আসামি জলিল পলাতক রয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫