স্টাফ রিপোর্টার ॥ বহুল আলোচিত সরকার দলীয় এমপি গোলাম মাওলা রনির জামিন আবেদন ফের নাকচ করে দিয়েছে আদালত। আজ সাংবাদিক পেটানোর মামলায় ঢাকার জজ আদালতে জামিন প্রার্থনা করেন রনি। মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আক্তারুজ্জামান শুনানি করে রনির আবেদন নাকচ করে দেন। এর আগের রনির জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত ২০শে জুলাই দুপুরে তোপখানা রোডের মেহেরবা প্লাজায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম মওলা রনি তার অফিসের সামনে ইন্ডিপেনডেন্ট টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যানকে মারধর করেন। ওই ঘটনায় ইন্ডিপেনডেন্ট টিভির সহকারী ব্যবস্থাপনা পরিচালক ইউনুস আলী বাদী হয়ে মামলা দায়ের করেন শাহবাগ থানায়।
ফের রনির জামিন নাকচ
আপডেট :August 13, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
