Skip to content

সইফ-করিনার হ্যাপি এন্ডিং

বিনোদন ডেস্ক ॥ সইফ-করিনার হ্যাপি এন্ডিং পাঁচ বছর প্রেমের পর তাঁদের সম্পর্কের হ্যাপি এন্ডিং হয়েছে গত বছর। এবারে সেই হ্যাপি এন্ডিং নিয়েই রুপোলি পর্দায় ফিরছেন দুজনে। সইফ আলি খান ও দীনেশ ভিজনের সহ প্রযোজনায় পর্দায় একসঙ্গে আসছেন সইফ-করিনা।
জানা গিয়েছে, ছবিতে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স থাকবে করিনার। কোনও বিশেষ দৃশ্য বা সইফের সঙ্গে একটি গানে দেখা যাবে তাঁকে। মার্কিন যুক্তরাষ্ট্রে ৩ দিন ধরে শুটিং হবে গানের।
এর আগে এলওসি কার্গিল(২০০৩), টশন(২০০৮), কুরবান(২০০৯) ও এজেন্ট বিনোদ ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুজনে। তবে বিয়ের পর এই প্রথম দুজনকে একসঙ্গে দেখা যাবে পর্দায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫