Skip to content

জামায়াতের পিকেটিংঢাকা-আরিচা মহাসড়কে যানজট

জেলা প্রতিনিধি ॥ মানিকগঞ্জ: জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে ঢাকা-আরিচা মহাসড়কে পিকেটিং করেছে জেলা জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। ফলে সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার সকাল ৬টার দিকে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় গাছের গুঁড়ি ফেলে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেন হরতাল আহ্বানকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে এলে হরতাল সর্মথনকারীরা পালিয়ে যায়।

জামায়াতের আধা ঘণ্টা হরতালে ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল বন্ধ হওয়ায় দীর্ঘ যানজট দেখা যায়। পরে স্থানীয় লোকজন ও গাড়ি চালকরা গাছের গুঁড়ি, ইট পাথর, লাঠিসোঁটা রাস্তা থেকে সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।

শিবালয় থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মানিকগঞ্জ জেলা জামায়াতের অধিকাংশ নেতাই জেলহাজতে রয়েছেন। এখানে হরতাল করার মতো কোনো জামায়োতে নেতাকর্মী নেই। তাছাড়া আমরা হরতালের দিনে জামায়াতের নাশকতার আশঙ্কায় শিবালয় উপজেলার ফলসাটিয়া, মূলজানের পল্লী বিদ্যুৎ এলাকায় পুলিশ সতর্ক প্রহরার ব্যবস্থা করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫