স্টাফ রিপোর্টার ॥ আজ দ্বিতীয় দিনের মতো হরতাল পালন করছে জামায়াতে ইসলামী। হাইকোর্টে রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধন অবৈধ ঘোষণার প্রতিবাদে দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন চলছে এখন। সকাল ৬টা থেকে দ্বিতীয় দিনের হরতাল শুরুর পর রাজধানী ঢাকা ছাড়া আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঢাকার দনিয়ায় পুলিশের গুলিতে শিবিরকর্মী নিহত ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে হরতালের কারণে দেশের বিভিন্ন স্থানে আটকা পড়েছেন কর্মমুখি মানুষ। আবার কর্মস্থলে ফিরে বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে অনেকেই আটকা পড়ে আছেন।
জামায়াতের হরতালে দেশের কোথাও যানবাহন চলাচল করছে না। দূরপাল্লার বাস চলাচল না করলেও ঢাকায় সকাল থেকে রিকশা, অটোরিকশাসহ হালকা যানবাহন চলাচল করছে। অফিস-আদালত-ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিতি কম। রাস্তার মোড়ে মোড়ে পুলিশি টহল দেখা গেলে কোনো পিকেটার দেখা যায়নি। অবশ্য রাজধানীর কোনো কোন এলাকায় জামায়াত ঝটিকা মিছিল বের করার খবর পাওয়া গেছে। মিরপুর-১৩ নম্বরে অবস্থিত আয়ুর্বেদিক কলেজের সামনে শিবির কর্মীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় ও রাস্তায় আগুন জ্বালিয়ে দেয়।
এদিকে দ্বিতীয় দিনের হরতালের শুরুতেই মারমুখি হয়ে উঠেছে পুলিশ। তাদের গুলিতে নিহত হয়েছেন ১ জন। দায়িত্বরত সাংবাদিকরাও তাদের টার্গেট থেকে পার পাচ্ছেন না। সকালে দনিয়ায় পুলিশের ছোঁড়া গুলিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ক্যামেরাপার্সন জহুরুল ইসলাম জনি আহত হয়েছেন। তাকে দনিয়া ইসলামিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরতালের সংবাদ সংগ্রহের সময় একই ভাবে মিরপুরে পুলিশি বাঁধা ও হামলার শিকার হয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম, দৈনিক কালের কণ্ঠ, বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা, আরটিভি ও রেডিও টুডে’র সাংবাদিকরা। এসময় রেডিও টুডের সাংবাদিক অমিত রায়হানকে পুলিশ আটক করে থানায়ও নিয়ে যায়।
জামায়াতের ২য় দিনের হরতাল শুরু, সাংবাদিক আহত
আপডেট :August 14, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
