Skip to content

মধুবালা হতে চান সোনাক্ষি

বিনোদন ডেস্ক ॥ প্রয়াত বলিউডি কিংবদন্তি নায়িকা মধুবালার জীবনীভিত্তিক সিনেমায় অভিনয় করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন অভিনেত্রী সোনাক্ষি সিনহা।

এ বিষয়ে সোনাক্ষি বলেন, “বায়োপিকে অভিনয়ের সুযোগ পেলে আমি তা লুফে নেব। কারণ আমার কাছে বায়োপিক দারুণ লাগে। বিশেষ করে আমি যদি মধুবালার বায়োপিকে কাজ করার সুযোগ পাই, তাহলে বেশি খুশি হব। কারণ তিনি সত্যিই খুব সুন্দরী ছিলেন। তবে দুঃখজনক হল, তিনি অনেক তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে গেছেন।”

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের এক প্রতিবেদনে এই কথা জানানো হয়েছে।

৩৬ বছর বয়সে মধুবালা চলে যান না ফেরার দেশে। তবে তিনি উপহার দিয়েছেন ‘চলতি কা নাম গাড়ি’ এবং ‘মুঘল-এ-আজম’-এর মতো আলোচিত সিনেমা।

‘দাবাং’-খ্যাত অভিনেত্রী সোনাক্ষি বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দুবারা’র প্রচারণায়। অক্ষয় কুমার, ইমরান খান এবং সোনাক্ষি অভিনীত সিনেমাটি ১৫ অগাস্ট মুক্তি পেতে যাচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫