Skip to content

নতুন দায়িত্ব নিলেন ম্যারাডোনা

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: সময় যত গড়াচ্ছে ততই যেন অবনতি হচ্ছে আর্জেন্টিনার কিংবদন্তি খেলোয়াড় দিয়েগো ম্যারাডোনার। খেলোয়াড়ী জীবন শেষে জাতীয় দল ও উপরের সারির ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে এবার পঞ্চম সারির ক্লাবে যোগ দিলেন ম্যারাডোনা। নিজ দেশের পঞ্চম সারির ক্লাব দির্পোতিভো রিস্ত্রার পার্টটাইম কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন ৫২ বছর বয়সী ম্যারাডোনা।

খেলোয়াড়ী জীবন শেষ হবার বেশ কিছুদিন পর কোচ হবার আগ্রহ প্রকাশ করেন ম্যারাডোনা। ফলে নিজ দেশের জুনিয়র বেশ কিছু ক্লাবে সেই দায়িত্ব পালন করেন তিনি। তবে ২০০৮ সালে জাতীয় দলের দায়িত্ব পেয়ে সবাইকে চমকে দেন আর্জেন্টাইন এই খেলোয়াড়। কিন্তু ২০১০ বিশ্বকাপে দলের ব্যর্থতায় দায়িত্ব ছাড়তে হয় তাকে। এরপর সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের দায়িত্ব পান ম্যারাডোনা। আর গেল বছরের জুলাইয়ে ছাড়েন সেই পদও। এরপর ওয়াসলের উপদেষ্টা হিসেবে যোগ দেন তিনি।

সেই সাথে এবার নতুন দলের দায়িত্বও পেলেন ম্যারাডোনা। নিজ দেশের পঞ্চম সারির ক্লাব দির্পোতিভো রিস্ত্রার পার্টটাইম কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন তিনি। ছোট্ট এই ক্লাবটিকে উত্সাহ দিতে ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছেন ম্যারাডোনা।

নিজের স্বাক্ষর করা একটি জার্সি উপহার দিয়ে দলের খেলোয়াড়দের বার্তা পাঠিয়েছেন তিনি। সেখানে লেখা আছে- ‘লড়াই চালিয়ে যাও রিস্ত্রা। বিশৃঙ্খলা বন্ধ করো এবং উপরের দিকে উঠতে চেষ্টা করো।’

১৯৭৭ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেছেন ম্যারাডোনা। এসময় দলের হয়ে ৯১ ম্যাচে ৩৪ গোল করেছেন ১৯৮৬ বিশ্বকাপ দলের অধিনায়ক ম্যারাডোনা। বাসস

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫