Skip to content

বেনাপোল সীমান্ত থেকে শিশুসহ ৯ জন আটক

উপজেলা প্রতিনিধি ॥
বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে শনিবার ভোরে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোল বাসস্ট্যান্ড থেকে নারী,পুরুষ ও শিশুসহ নয়জনকে আটক করেছে পোর্ট থানা পুলিশ ।

এরা হলেন-বলায় মিস্ত্রির ছেলে পান গোপাল (৩৫), তার স্ত্রী মনিকা রানি (২৮), শিশু তুষার (০৩), শাহাজান মিয়ার ছেলে নবদিপ (২২), সিদাম ঘরামির ছেলে সৌরভ (২০), হাকিম মোল্লার ছেলে মুরসিদ (৩৭), মাসুদ মাস্টারের ছেলে নয়ন (১৭), হরলাল মাঝির মেয়ে রিতিকা (১৪) ও নিশিকান্ত বালার স্ত্রী কালিরানি (৫৫)।

এদের বাড়ি ভোলা ও বাগেরহাট জেলার বিভিন্ন অঞ্চলে।

বেনাপোল পোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ শনিবার সকালে জানান, সীমান্তের অবৈধ পথে ভারতে যাওয়ার সময় এদের আটক করা হয়েছে। দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫