Skip to content

ওয়াটফোর্ডের জার্সিতে হলিউড নায়িকার নাম

স্পোর্টস ডেস্ক ॥ ইংলিশ ফুটবল দল ওয়াটফোর্ডের সঙ্গে নিজের নাম জড়ালেন হলিউড নায়িকা জেনিফার অ্যানিস্টন। লন্ডনে ওয়াটফোর্ড ক্লাব টেন্ট সফর করেন তিনি গতকাল। এসময় হলিউড তারকাকে দলের আসন্ন মওসুমের নতুন একটি জার্সি উপহার দেন এক ওয়াটফোর্ড সমর্থক। পরে মিডিয়ার সামনে এ জার্সি তুলে ধরেন অ্যানিস্টন। দেখা যায় ওয়াটফোর্ড ফুটবল দলের ওই জার্সির পেছনে  লেখা অ্যানিস্টনের নাম। এ সময় উঠে আসে ওয়াটফোর্ড দলের ফুটবল শক্তি ও তারকা ইমেজের প্রসঙ্গটিও। এতে অ্যানিস্টন বলেন, ওয়াটফোর্ড ফুটবলে অপেক্ষাকৃত ছোট দল হতে পারে। আমি পরোয়া করি না। বরং আমি এখানে এমন আপ্যায়ন দেখে আপ্লুত। অপেক্ষাকৃত ছোটদের বড় কিছু হাসিল করার তাড়না থাকে আলাদা। আমি বলছি- দেশে ফিরে এই জার্সি গায়ে আমি বেড়াতে বের হবো। ওয়াটফোর্ড ইংল্যান্ডের দ্বিতীয় সারির চ্যাম্পিয়ন্সশিপ লীগের দল। এবার প্রিমিয়ার থেকে অবনমিত রিডিংয়ের বিপক্ষে ম্যাচের আগে দুই খেলায়ই জয় দেখেছে লন্ডনের দলটি। হলিউড অভিনেত্রী ৪৪ বছরের অ্যানিস্টন ‘ফ্রেইন্ডস’ সিরিয়ালে বিশ্বব্যাপী আলাদা জনপ্রিয়তা পান এর আগে। বৃহস্পতিবার অ্যানিস্টন যুক্তরাজ্য সফরে যান তার নতুন ছবির প্রচারণায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫