Skip to content

নজরদারিতে সানি লিওন!

বিনোদন ডেস্ক ॥ পর্ণো আবার সংসার- একসাথে চলতে পারে কি এমন প্রশ্নের মধ্যে সহজ উত্তরটাই সবাই খুঁজবে। না, দুই প্রভুর সেবা এক সাথে চলতে পারে না। মুম্বাই ফিল্মে নগ্নতা উপহার দেয়া সুন্দরী সানি লিওনকে নিয়ে এবার নিজ ঘরে ভাঙনের বাদ্য বাজতে শুরু করেছে বলে অনুমান করা হচ্ছে। বেশ ভালোই তো ছিলেন স্বামী ড্যানিয়েলকে নিয়ে, যৌনতার পাশাপাশি পর্ণোও উপহার পাচ্ছিলো সবাই। তাহলে আবার কী করলেন সানি লিওন? বলিউডে জনপ্রিয়তার তো কোনো কমতি নেই তার। বরং ‘জিসম-টু’ এর পর তা হু-হু করে বাড়তে শুরু করেছে । অনেকে মনে করেন, পূর্বের নগ্ন ইতিহাস আর বর্তমানের বলিউড কাহিনী তাকে যুব সমাজে বেশি জনপ্রিয় করেছে। এত যার জনপ্রিয়তা, তার আবার সংসার ভাঙবে কেন?

ঘরের লোকের কাছে তো আর নগ্নতা পাত্তা পায় না। আর তাই স্বামীর কঠোর নজরদারিতে দিন কাটাতে হচ্ছে কানাডিয়ান এই পর্ণোতারকাকে। জানা গেছে, এই সানি লিওনের বলিউডে ক্যারিয়ারের শুরুতে স্বামী ড্যানিয়েল যতটা উদার ও সহনশীল ছিলেন, এখন ঠিক তার উল্টো।

‘জিসম-টু সিনেমার শুটিং সেটে বউয়ের ওপর স্বামীর কঠোর নজরদারিটা সবার নজরে আসে। সেই সময় সিনেমার ব্রেক টাইমে সানি লিওনকে নিয়ে চলে যান ড্যানিয়েল এবং ফিরে আসেন সিডিউল টাইমের আধা ঘণ্টা পরে। অনেকেই বলছেন, এই দেরীটুকু ছিল অন্যদের সঙ্গে সানি লিওনের কথোপকথনের সুযোগ সীমিত করার জন্য।

সানি লিওনের একবন্ধুও সম্প্রতি একই কথা বলেছেন ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে- ‘বর্তমানে সানি লিওনকে অনেকটা নজরদারিতে রেখেছেন ড্যানিয়েল। এমনকি গোয়াতে শুটিং করার সময়ও তাকে মিডিয়া থেকে যতটা সম্ভব দূরে রাখা হয়েছে। পরিস্থিতি এমন চলতে থাকলে সানি কতদিন ড্যানিয়েলের ঘরে থাকে তা নিয়ে সংশয় আছে।’

এই সংশয়কে বলিউড পাড়ার লোকজন একদম উড়িয়ে দিচ্ছেন না। কারণ সানির যা স্বভাব তাতে ঘর ভাঙতে হয়তো আর বেশি দিন লাগবে না। আবার মিডিয়ার হাত থেকে এবং অনাহুত ঝামেলা এড়াতেও দু’জনে একমত হয়ে পরস্পরকে সহযোগিতা করেই নজরদারীর সমঝোতায় চলতে পারেন সানি লিওন এমন ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। কারণ, বলিউডে বন্ধুর চেয়ে নাকি তাঁর শত্রুর সংখ্যাই বেশী!

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫