Skip to content

চীনের সবচে’ দামি দম্পতি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ হাউয়িক লাউ এবং ইয়াংমিকে সমপ্রতি চীনের সব থেকে দামি সেলিব্রিটি দম্পতি হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। হুনান টিভি চ্যানেলের প্রতিবেদন অনুযায়ী ‘কিজি উৎসব’-এর অংশ হিসেবে আনহুই টিভি সমপ্রতি খ্যাতিমান দম্পতিদের যৌথ আয় এবং ক্ষমতার ওপর ভিত্তি করে একটি তালিকা তৈরি করে। এ তালিকায় হাউয়িক লাউ এবং ইয়াংমি শীর্ষস্থান দখল করে। তাদের দু’জনের যৌথ আয় ৩.২ মিলিয়ন আরএমবি (৫,২২,৯০৯ ডলার)। তাদের দু’জনের একটি প্রোডাকশন স্টুডিও আছে। বিভিন্ন ড্রামা সিরিয়ালে উভয়ই বড় ধরনের সফলতা অর্জন করেছেন। ২য় স্থানে রয়েছেন হুয়াং জিয়াওমিং এবং অ্যাঞ্জেলাবেবি। মডেলিং এবং সিনেমা জগতে তাদের অর্জন উল্লেখযোগ্য। এ যুগলের যৌথ আয় ৩ মিলিয়ন আরএমবি (৪,৯০,২২৭ ডলার)। ওয়েন ঝ্যাং এবং মা ইলি ৩য় স্থানে। তাদের যৌথ আয় ২.৬ মিলিয়ন আরএমবি। ২.২ মিলিয়ন আয় নিয়ে ৪র্থ স্থানে জিয়া নাইলিয়াং এবং লি জিয়াওলু। সদ্য বিবাহিত ইয়ান কুয়ান এবং সানি ডু দম্পতি ১.৫ মিলিয়ন আয় নিয়ে তালিকার ৮ম স্থানে আছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫