Skip to content

শ্রীপুরে জমি নিয়ে বিরোধ ৩ জনকে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা

গাজীপুর (শ্রীপুর) আবদুল লতিফ আনসারী ॥
জমি নিয়ে বিরোধের জের ধরে ৩ জনকে মারাত্মক ভাবে জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকাল ৭ঘটিকায় গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার বাজার গ্রামে।

জানাযায়, আবদার বাজার গ্রামে ৫একর ১৯ শতাংশ জমি নিয়ে শ্রীপুর উপজেলা ভূমি অফিসে দু’ পক্ষের মধ্যে মিস কেইস চলছিল দীর্ঘদিন যাবত। গত শুক্রবার সকাল ৭টার দিকে গায়ের জোরে কিছু সন্ত্রাসীদের নিয়ে জমির দখল নিতে আসে আতিকুল গং। দখল কাজে বাধা দিলে আবদার বাজার গ্রামের জয়নাল, হাবিবুর ও লিয়াকতকে ব্যাপক ভাবে মারধোর ও জখম করে একই গ্রামের আতিকুল, আবু সাহিদ, আঃ খালেক, রফিকুল,নুরুল ইসলাম, ইলিয়াছ, সাহাজউদ্দিন,জসিম ও তাদের সহযোগীরা। মারাত্মক জখম অবস্থায় জয়নাল, হাবিবুর ও লিয়াকতকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫