Skip to content

বলিউডের শাহানা ঢালিউডে

বিনোদন ডেস্ক ॥ বলিউডের নায়িকা শাহানা গোস্বামী এবার অভিনয় করছেন ঢাকার ছবিতে। নাম আন্ডার কনস্ট্রাকশন। ছবিটি পরিচালনা করছেন রুবাইয়াত হোসেন। এর আগে তিনি পরিচালনা করেন মেহেরজান ছবিটি।
গত ২৫ জুলাই ঢাকায় আসেন শাহানা গোস্বামী। কয়েক দিন মহড়ার পর ১ আগস্ট থেকে গুলশানে ছবির শুটিংয়ে অংশ নেন তিনি। শাহানা বলেন, ‘বাংলাদেশের ছবিতে এবারই প্রথম অভিনয় করছি। দেড় বছর আগে রুবাইয়াতের সঙ্গে আন্ডার কনস্ট্রাকশন ছবিতে অভিনয়ের জন্য প্রথম আলাপ হয়। ছবির গল্পটি শুনে খুব ভালো লেগেছিল। একজন সাধারণ মানুষের আধুনিক জীবনযাপনকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।’

রুবাইয়াত বলেন, ‘শাহানার কয়েকটি ছবি দেখেছি। একজন অভিনয়শিল্পীর মধ্যে কাজের প্রতি যে ত্যাগ আর মমত্ববোধ থাকা দরকার, তার সবই শাহানার মধ্যে রয়েছে। তবে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি তাঁর মিডনাইট চিলড্রেনস ছবিটি দেখে। আমার ছবির জন্য খুব ত্যাগী একজন অভিনয়শিল্পীর দরকার ছিল, যার সব গুণ শাহানার মধ্যে পেয়েছি।’

আন্ডার কনস্ট্রাকশন ছবিতে শাহানার স্বামীর চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনয়শিল্পী শাহাদাত।

শাহানা প্রথম অভিনয় করেন নাসিরউদ্দিন শাহ পরিচালিত ইয়ুঁ হোতা তো কেয়া হোতা (২০০৬) ছবিতে। এরপর তিনি অভিনয় করেন হানিমুন ট্রাভেলস প্রা. লি., রক অন, রু বা রু, ফিরাক, মির্চ, ব্রেক কে বাদ, গেম, রা.ওয়ান, মিডনাইটস চিলড্রেনস, হিরোইনসহ আরও কয়েকটি ছবিতে। পেয়েছেন ফিল্মফেয়ারসহ কয়েকটি পুরস্কার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫