Skip to content

দুই টেলিফিল্ম নিয়ে থাইল্যান্ডে মৌসুমী

বিনোদন ডেস্ক ॥ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের দুই টেলিফিল্মের শুটিং করতে প্রিয়দর্শিনী তারকা মৌসুমী এখন থাইল্যান্ডে। সহশিল্পী হিসেবে তার সঙ্গে আছেন তারিক আনাম খান, রুমানা, মুকিত জাকারিয়া ও নিলয়। টানা ৭-৮ দিন শুটিং হবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ও সমুদ্র শহর পাতায়ায়। এ টেলিফিল্ম দুটিতে কাজ করার জন্য চিত্রনায়ক ওমর সানিরও থাইল্যান্ড যাওয়ার কথা ছিল। কিন্তু পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে তিনি যেতে পারেননি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের টেলিফিল্ম দুটি বিশিষ্ট প্রযোজক আলী বশীরের প্রযোজনায় নির্মিত হচ্ছে বলে জানা গেছে। জনপ্রিয় নায়িকা মৌসুমী চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দাকেও বেশ গুরুত্ব দিচ্ছেন। কাজ করছেন নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনচিত্রে। এবারের ঈদেও মৌসুমী অভিনীত কয়েকটি নাটক, টেলিফিল্ম প্রচার হয়েছে। চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে মৌসুমী অভিনীত চাষী নজরুল ইসলাম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘দেবদাস’। এ ছবিতে মৌসুমী অভিনয় করেছেন চন্দ্রমুখী চরিত্রে। দেবদাস ও পার্বতী চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। মৌসুমী বর্তমানে অভিনয় করছেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালবাসা’ ছবিতে। এছাড়াও তার অভিনীত জাহিদ হোসেন পরিচালিত ‘লীলা মন্থন’ এখন মুক্তির মিছিলে। এফ আই মানিক পরিচালিত ‘সৌভাগ্য’র শুটিং শেষ পর্যায়ে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫