Skip to content

কোকা-কোলার ক্যাম্পেইন দেশে ছড়িয়ে দিলো খুশির জোয়ার

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র রমজান মাস উপলে কোকা-কোলা বাংলাদেশ ‘হাত বাড়াও, খুশি ছড়াও’ নামক এক বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করে। কোকা-কোলার এ ক্যাম্পেইন সারাদেশে ছড়িয়ে দিয়েছে খুশির জোয়ার। ক্যাম্পেইনটির মূল উদ্দেশ্য ছিল আনন্দের বার্তা ছড়িয়ে সবাইকে একত্রিত করে খুশি ছড়িয়ে দেয়া। আর এ খুশি ছড়িয়ে দিতে বার্তা প্রেরণের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় কোকা-কোলার বোতল। ক্যাম্পেইনের মাধ্যমে ১ লিটার, ১.২৫ লিটার এবং ২ লিটার কোকা-কোলা পেট বোতল ক্রয় করে বোতলের নির্দিষ্ট স্থানে ভোক্তারা তাদের প্রিয়জনের জন্য বিশেষ বার্তা লিখে পাঠায়। ফলে উৎসাহিত ভোক্তারা মেতে ওঠে প্রিয়জনের নিকট ব্যক্তিগত বার্তা লেখায়। ভোক্তাদের অনেকেই অংশগ্রহণ করে ‘রেডিও ফুর্তি’র কোকা-কোলার বিশেষ অনুষ্ঠানে। ক্যাম্পেইন প্রসঙ্গে কোকা-কোলা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দেবাশীষ দেব বলেন, ক্যাম্পেইনটিতে কোকা-কোলার বোতলগুলো বার্তা প্রেরণের একটি সহজ ও সাবলীল মাধ্যম হিসেবে কাজ করেছে, ফলাফল পেয়েছি আশাতীত। ক্যাম্পেইনটি নিয়ে উত্তেজনার শেষ ছিল না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫